কোয়ান্টাম কম্পিউটিং
আমাদের বর্তমান কম্পিউটারগুলো বিট (০ ও ১) ভিত্তিক। কিন্তু কোয়ান্টাম কম্পিউটার কাজ করে কিউবিটের মাধ্যমে। এটি একই সাথে অনেকগুলো তথ্য প্রসেস করতে পারে।
কেন এটি বিপ্লবী?
- দ্রুতগতি: যা করতে বর্তমান সুপার কম্পিউটারের হাজার বছর লাগবে, কোয়ান্টাম কম্পিউটার তা মিনিটে করতে পারবে।
- জটিল সমস্যা সমাধান: নতুন ওষুধ আবিস্কার বা আবহাওয়া পূর্বাভাসের মতো জটিল কাজে এটি বড় পরিবর্তন আনবে।
প্রযুক্তিবিশ্ব এখন কোয়ান্টাম বিপ্লবের অপেক্ষায় আছে।












